২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন কার আরোহী নিহত এবং অপর একজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ফরিদপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম)- ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন কার আরোহী নিহত এবং অপর একজন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মধুখালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘোপঘাট এলাকায় ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেট কারের এই সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে দুইজন শিশু ও একজন নারী রয়েছে বলে জানান তিনি। প্রাইভেট কারের অপর এক আহত পুরুষ আরোহীকে মধুখালী স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২০১৬ ঘ.