২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় শ্রমিক পাঠানো বন্ধের সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা ও বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগের আগে পর্যন্ত দেশটিতে বাংলাদেশি শ্রমিক পাঠানো বন্ধ রাখবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা ও বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগের আগে পর্যন্ত দেশটিতে বাংলাদেশি শ্রমিক পাঠানো বন্ধ রাখবে বাংলাদেশ। প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, লিবিয়ায় বর্তমানে বাংলাদেশের কোন রাষ্ট্রদূত নেই। রাষ্ট্রদূত না থাকায় দেশটিতে লোক পাঠাতে কিছু জটিলতা হচ্ছে। রাষ্ট্রদূত থাকলে এ সমস্যা আর থাকবে না। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করা হয়েছে। তারা প্রক্রিয়াও শুরু করেছে। আগে দেশটিতে বাংলাদেশি রাষ্ট্রদূত নিয়োগ হোক। তারপর আমরা আবার লিবিয়ায় জনশক্তি রপ্তানির পদক্ষেপ নেবো। লিবিয়ায় জাল ভিসায় কর্মী পাঠানোর অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বাংলাদেশে লিবিয়ার দূতাবাসেই ভিসা জালিয়াতি হচ্ছে। কারণ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এসব ভিসার তথ্য লিবিয়ার দুতাবাসে যাচাই করেছে। তাদের ছাড়পত্র পাওয়ার পরই এসব কর্মীকে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। দূতাবাসে সমস্যা না থাকলে এসব ভিসাকে জাল বলা হবে কেন?” এসব সমস্যার কারণেই সরকার আপাতত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠাবে না বলে জানান মন্ত্রী। মধ্যপ্রাচ্যে সা¤প্রতিক অস্থিরতা এবং লিবিয়ায় গৃহযুদ্ধের কারণে দেশটি থেকে বাংলাদেশের প্রায় ৪০ হাজার কর্মী দেশে ফিরে আসে। যুদ্ধ বন্ধের পর থেকে দেশটিতে বিভিন্নভাবে আবারো বাংলাদেশি কর্মীরা যেতে শুরু করেছে। তবে এ ব্যাপারে এখনো সরকারি পর্যায়ে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৮১৯ ঘ.