২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ও যুগ্ম সচিবসহ ২১ কর্মকর্তা রদবদল

প্রশাসনের চারজন অতিরিক্ত সচিব এবং ১১ জন যুগ্ম-সচিবসহ ২১ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চারজন অতিরিক্ত সচিব এবং ১১ জন যুগ্ম-সচিবসহ ২১ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এসব রদবদল এবং প্রেষণে নিয়োগের আদেশ জারি করে। অতিরিক্ত সচিবদের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক হুমায়ুন খালিদকে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) মহাপরিচালক ও ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল জলিল মিঞাকে বিআরডিবি’র মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব দিলীপ কুমার দাসকে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘ডেভেলপিং বিজনেস সার্ভিসেস মার্কেটস (২য় পর্যায়)’ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়। তিনি ওই পদে দায়িত্ব পালনের জন্য এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব এমএ হান্নানকে ওই মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে ওএসডি আব্দুল হালিমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্নেন্স ইনোভেশন ইউনিটে’র মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এর আগে ‘বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ প্রকল্পে’র প্রকল্প পরিচালক পদে তাকে প্রেষণে নিয়োগের আদেশ দেওয়া হয়। ওই আদেশটি বাতিল করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব রেজাউল কাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রাম’ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়। তাকে বিসিআইসি’র পরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য আগের দেওয়া আদেশটি বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মিজানুর রহমানকে বস্ত্র দপ্তরের পরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) পরিচালক যুগ্ম-সচিব নাজমুল হাসান খানকে একই দপ্তরের মহাপরিচালক ও রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম-সচিব ধীরেন্দ্র নাথ সরকারকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিবদের মধ্যে কাজী রওশন আক্তারকে বিসিআইসির (বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরশন) পরিচালক, মেজবাহ উল ইসলামকে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত এফএম এনামুল হককে একই দপ্তরের পরিচালক (অর্থ) এবং ডা. আফতাবুন নাহার মাকসুদাকে ‘উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পে’র প্রধান গবেষণা কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়। যুগ্ম-সচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক মোহাম্মদ মুনির হোসেনকে একই পদে এবং রংপুর গুচ্ছগ্রাম প্রকল্পের আঞ্চলিক পরিচালক মিনু শীলকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক পদে পদায়ন করা হয়েছে। উপসচিবদের মধ্যে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইমপ্র“ভমেন্ট প্রজেক্ট’-এর প্রকল্প পরিচালক মজিবুর রহমানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনজন উপসচিবকে তাদের পদ থেকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে। এ তিন কর্মকর্তা হলেন- মহাখালীর আইএলডিটিএস পলিসি-২০০৭’ প্রকল্পের পরিচালক আবদুর রাজ্জাক, রংপুর টেলিযোগাযোগ অঞ্চলের পরিচালক (টেলিকম) ও ঢাকা টেলিযোগাযোগ ভবনের পরিচালক আছির উদ্দিন সরকার। এ তিন কর্মকর্তাই পরিচালকের চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিসিএস টেলিকম ক্যাডারের এই তিন কর্মকর্তা স¤প্রতি উপসচিব পদোন্নতি পেলেও তাদের পূর্বপদে বহাল রাখা হয়েছিল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রাহেদ হোসেনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এসএম মাহবুবুর রহমানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাব্যবস্থাপক (পরিবহন) পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ঢাকার নতুন এডিসি হয়েছেন ধামরাইয়ের ইউএনও মাকসুদা হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০০৮ ঘ.