২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল পলিটেকনিকের ঘটনা তদন্তে কমিটি

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

বরিশাল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ মীর মোশারেফ হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের প্রধান বদরুল আলমকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইন্সট্রাক্টর পলি রানী দাস ও ইন্সট্রাক্টর এনামুল হক। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণিতে নামিয়ে আনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বটতলা বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও যানবাহন ভাঙচুর করে। এই ঘটনায় ১২শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ। তবে, শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তন করার তথ্য সঠিক নয়। এ ধরনের কোনো পরিকল্পনাও সরকারের নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.