২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর পাশের তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ফের শুরু

হাসনাবাদ পাওয়ার হাউজে অগ্নিকাণ্ডের পর থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রাজধানীর উপকণ্ঠের কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসনাবাদ পাওয়ার হাউজে অগ্নিকাণ্ডের পর থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রাজধানীর উপকণ্ঠের কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের নবাবগঞ্জ ও দোহারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হসনাবাদ পাওয়া হাউজের পল্লী বিদ্যুৎ সমিতিরি উপ-মহাব্যবস্থাপক আমান উল্লাহ পাটোয়ারী। তিনি বলেন, বিদ্যুৎবিছিন্ন সব এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে। দোহার ও নবাবগঞ্জ ছাড়াও সন্ধ্যা ৬ টার দিকে কেরানীগঞ্জের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তবে সংযোগ দেওয়ার দশ মিনিট পর আবার বিদ্যুৎ চলে যায় বলে মো. সায়েম নামে এক এলাকাবাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে সমিতির উপ-মহাব্যবস্থাপক বলেন, “বিদ্যুৎ সরবরাহ চালুর পর নিরীক্ষার জন্য আবার বন্ধ করা হয়েছে।” সন্ধ্যা ৭টার দিকে কালিন্দী ইউনিয়নের বিদ্যুৎ দেওয়া হয় বলে রায়হান নামে এক এলাকাবাসী জানান। তবে পনের মিনিট পর আবার বিদ্যুৎ চলে যায়। তিনি বলেন, বৃহস্পতিবার রাতের মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে কেরানীগঞ্জের হাসনাবাদ পাওয়ার হাউজে, এর প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ঢাকার এই তিন উপজেলার বিশাল এলাকার পাশাপাশি মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার কিছু অংশ আর বিদ্যুৎ পায়নি। এসব এলাকায় প্রায় ১৫ লাখ মানুষের বাস। বিদ্যুৎবিহীন হয়ে পড়া এসব এলাকার সেচ যন্ত্র এবং ছোটখাটো সব কল-কারখানা বন্ধ হয়ে যায়। দুর্ভোগ বাড়ে এলাকাবাসীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০১২ ঘ.