২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে কার্গো বিমান কেনার পরিকল্পনা

বিমানবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে কার্গো কেনার পরিকল্পনা করছে সরকার, এতে ব্যয় হবে ১৮ কোটি ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে কার্গো কেনার পরিকল্পনা করছে সরকার, এতে ব্যয় হবে ১৮ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার কংগ্রেসে বাংলাদেশে প্রস্তাবিত এই কার্গো বিক্রির বিষয়টি জানানো হয়। লকহিড মার্টিনের এই চারটি কার্গো বিমান সংযোজনের মাধ্যমে পুরনোগুলো প্রতিস্থাপনের পাশাপাশি মানবিক কার্যক্রমে সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার আশা করছে বাংলাদেশ। প্রতিরক্ষা বাহিনীর জন্য কেনার এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদন পেতে হবে। ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি অবশ্য কংগ্রেসকে বলেছে, এই কার্গো বিক্রি দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য নষ্ট করবে না। যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়া থেকেও প্রায় একশ কোটি ডলারের সমর সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। আলোচনা শেষে খুব শিগগিরই চুক্তি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/০০০৩ ঘ.