পটুয়াখালী, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক জুয়েল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, জুয়েল তালা প্রতীকে দুই হাজার ৬৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া পান্নু দোয়াত-কলম প্রতীকে পান দুই হাজার ২১৯ ভোট।
সাত হাজার ৫১০ ভোটারের মধ্যে প্রায় সাড়ে ৮৪ শতাংশ ভোটার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ভোট দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০৬ ঘ.
bdnews24