টাঙ্গাইল, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহর থেকে অপহরণের ১৫ ঘণ্টা পর এক শিশুকে সখীপুর উপজেলায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে শিশু আপনকে (৫) উদ্ধারের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপন জেলা শহরের নিমতলীর মো. কামরুল হাসানের ছেলে।
গ্রেপ্তার মনছুর (২২) টাঙ্গাইল সদরের আলোকদিয়া গ্রামের শামছুল হকের ছেলে।
টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার বিকালে নিমতলীর বাসার সামনে থেকে আপনকে অপহরণ করা হয়। এরপর কামরুলের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ যায় অপহরণকারীরা।
কামরুল বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ভোরে সখীপুর বাজার এলাকার একটি বাড়ি থেকে আপনকে উদ্ধার এবং অপহরণকারী সন্দেহে মনছুরকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২০ ঘ.
bdnews24