২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

গাজীপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ রুটে হায়দরাবাদ এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ২২ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল কালো টি-শার্ট ও চকলেট রংয়ের জিন্স প্যান্ট। রেলওয়ের টঙ্গী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফাঁড়ি পুলিশ হায়দরাবাদ এলাকার রেললাইনের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সোমবার রাতের কোনো এক সময় ওই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয় বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮৩০ ঘ.