২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে যুব ফোরামের অবরোধ কর্মসূচি

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শুনানি বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় বুধ ও বৃহস্পতিবার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

খাগড়াছড়ি, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শুনানি বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় বুধ ও বৃহস্পতিবার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম। এর মধ্যে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বুধবার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টা এবং বান্দরবানে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হবে। সোমবার বেলা ১১টায় খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা। এ সময় অন্যদের মধ্যে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা বক্তব্য দেন। সমাবেশে নতুন কুমার চাকমা বলেন, “বিতর্কিত ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী পাহাড়ি জনগণের প্রতিবাদ-বিক্ষোভ ও দাবি-দাওয়াকে উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে শুনানি কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন। তিনি বিশেষ বিধান প্রয়োগ করে ভূমি সমস্যা নিষ্পত্তির কথা বলেছেন, যা কিছুতেই গ্রহণযোগ্য নয়।” পরে ভূমি কমিশনের এক তরফা শুনানি বাতিল এবং প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবি জানিয়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আগামী ২৩ ও ২৪ মে শুনানির তারিখ দিয়েছে। এর আগে ২৮ ও ২৯ ফেব্র“য়ারি এবং ২ ও ৩ মে দুই দফা শুনানির তারিখ ঘোষণা করা হলেও বিক্ষোভের মুখে তা ভেস্তে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬২২ ঘ.