চাঁপাইনবাবগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে ৭০ হাজার জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব ।
ফুলবাড়ি গ্রাম থেকে শনিবার বিকালে হাবিবুর রহমান ওরফে জয়তুকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
র্যাব জযপুরহাট ক্যাম্পের এএসপি মির্জা গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে হাবিবুরের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় তার কাছ থেকে ৭০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার হয়।
হাবিবুরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২৩৩৭ ঘ.
bdnews24