২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাস থেকে গাড়ি চুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুক্রবার জুমার নামাজের পর একটি গাড়ি চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 05:05 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুক্রবার জুমার নামাজের পর একটি গাড়ি চুরি হয়েছে। ওই গাড়ির মালিক বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মাজহারুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদের সামনে ছাই রঙের গাড়িটি রেখে নামাজ পড়ে ফিরে এসে দেখেন সেটি আর নাই। শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) ইজার উদ্দিন বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২৩০৫ ঘ.