২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছর পর কাজিরহাট-পাটুরিয়া ফেরি চালু

দীর্ঘ পাঁচ বছর পর কাজিরহাট-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

পাবনা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ পাঁচ বছর পর কাজিরহাট-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার দুপুরে পাবনার কাজিরহাট ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, খুব শিগগিরই পাবনার নগরবাড়ি ঘাট এলাকায় একটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এজন্য পাঁচ একর খাস জমি অধিগ্রহণ করা হবে। ১৯৯৫ সালে যমুনা সেতু চালুর কিছুদিন পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত নগরবাড়ি ঘাটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। পরে ঘাটের পাঁচ কিলোমিটার ভাটিতে নতিবপুর ও কাজিরহাটে একাধিকবার ফেরি চালু হলেও নাব্যতা ও পরিবহন সংকটে আবারো তা বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, প্রথম পর্যায়ে এ রুটে দুটি কে টাইপ ফেরি প্রতিদিন চারবার করে গড়ে দু’শ যানবাহন পারাপার করবে। ফেরি চালু হলে যমুনা সেতুর উপর যানবাহনের চাপ কমে আসবে বলে আশা করা হচ্ছে । নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মজিবর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮০৮ ঘ.