২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় হরতাল দুপুর ২টা পর্যন্ত

বিএনপি নেতা মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুতে শোক কর্মসূচির কারণে ভোলায় ১৮ দলের হরতাল পালিত হবে দুপুর ২টা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 05:26 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ভোলা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুতে শোক কর্মসূচির কারণে ভোলায় ১৮ দলের হরতাল পালিত হবে দুপুর ২টা পর্যন্ত। ভোলা বিএনপির সাধারণ সম্পাদক মো ফারুক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ৪০ দিনের শোক পালন করছি। তাই হরতালের কার্যক্রমে আমরা নামছি না।” ১৮ দলীয় জোটের স্থানীয় নেতা জেলা বিজেপি যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা দুপুর ২টা পর্যন্ত হরতাল করবেন। “বিএনপি নেতা মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুতে জেলায় শোক কর্মসূচি থাকায় কেন্দ্র ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল আমাদের এখানে হচ্ছে না”, বলেন তিনি। ভোলায় ১৮ দলের মধ্যে শরিকদের মধ্যে বিএনপি ও বিজেপিই কেবল সক্রিয় সংগঠন। জেলায় সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবে হরতাল চললেও শহরের ইলিশা সড়ক, উকিল পাড়া, চরনোয়াবাদ ও বাসস্ট্যান্ড এলাকায় দুটি অটোরিক্সা ও দুটি ট্রাক ভাংচুর করেছে পিকেটাররা। এ সময় বিজেপির তিন কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সদর থানার ওসি সোহরাব আলী। হরতালের কারণে ভোলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১১২০ ঘ.