২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থী খুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুলালপুর গ্রামের এক এইচএসসি পরীক্ষার্থীকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 07:53 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঝিনাইদহ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুলালপুর গ্রামের এক এইচএসসি পরীক্ষার্থীকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে দুলালপুর গ্রামের কলা বাগানের ভেতর বিপুল বিশ্বাস (২০) নামে এই ছাত্রকে হত্যা করা হয়। বিপুল পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার ইবি থানাধীন চর শাস্তিডাঙ্গা গ্রামের ফজলুর রহমান বিশ্বাসের ছেলে। শৈলকুপা উপজেলার ডিএম কলেজ থেকে সে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জবাই করে হত্যা করা বিপুলের লাশে একটি গুলির চিহ্ন রয়েছে। সন্ত্রাসীরা তাকে অন্য কোন স্থান থেকে ধরে এনে কলা বাগানের ভেতর হত্যা করে বলে পুলিশ ধারণা করছে। ঘটনাস্থলের পাশ্ববর্তী বাড়ির চাঁদ আলী জানান, রাত ৮ টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে একটি গুলির শব্দ শুনতে পান। বুধবার সকালে কলা বাগানের ভিতর লাশ দেখতে পান তিনি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫২ ঘ.