২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটির চালক নিহত হয়েছেন। আহত হন ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

টাঙ্গাইল, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটির চালক নিহত হয়েছেন। আহত হন ১০ জন। হাতিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনায় নিহত হন হাসান আহম্মেদ (৫০)। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি ইউনুস আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস চালক নিহত হন। আহতদের মধ্যে চার জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭২৮ ঘ.