রাঙামাটি, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির স্কুলছাত্রী সুজাতা চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার মুখ্য বিচার বিভাগীয় হাকিম শরীফুল ইসলামের আদালতে হাজির করে আবেদন করলে তাকে পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দেওয়া হয়।
লংগদু থানার ওসি রেজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার আঠারকছড়া ইউনিয়নের ইয়েরেংছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রী সুজাতা চাকমা (৯) বাড়ির পাশে জঙ্গলে গরু চড়াতে গিয়ে ধর্ষণ এবং পরে খুন হয়।
পরদিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ইব্রাহিমকে গ্রেপ্তার করে।
এদিকে বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখা এক স্মারকলিপিতে সুজাতা চাকমার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৬ ঘ.
bdnews24