২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ৪ মটরসাইকেল চোর গ্রেপ্তার

কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার মটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

কুষ্টিয়া, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার মটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় এদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মিরাজ (২৫), আবুল হোসেন (৪২), গেদা (৪৫) ও আনোয়ার (৩২)। শুক্রবার দুপুর দেড়টায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মফিজ উদ্দিন বলেন, সংঘবদ্ধ এ চক্রটি গত ৪ এপ্রিল কুষ্টিয়ার পুলিশ লাইনের সামনে ফয়সাল টাওয়ার থেকে একই দিনে আটটি মটরসাইকেল চুরি করে। গ্র্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়ায় বিভিন্ন চুরি ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৬২১ ঘ.