২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন নিয়ে অভিমানে তরুণীর আত্মহত্যা

ঝালকাঠীতে মোবাইল ফোনের সিম খুলে নেওয়ায় মায়ের ওপর অভিমান করে মেয়ে আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঝালকাঠী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে মোবাইল ফোনের সিম খুলে নেওয়ায় মায়ের ওপর অভিমান করে মেয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে দেড়টায় রাজাপুর উপজেলার পারগোপালপুর গ্রামের নিখিল চন্দ্র বিশ্বাসের বড় মেয়ে মিতু বিশ্বাস (২০) কীটনাশক পান করে আত্মহত্যা করেন। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল খায়ের রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশংকাজনক অবস্থায় মেয়েটিকে হাসপালে আনা হয়েছিল, কিন্তু চিকিৎসারত অবস্থায় বিষক্রিয়ায় মেয়েটি মারা যায়।” মিতুর মা মিনতী রানী (৪২) জানান, সকালে মেয়ের মোবাইল ফোনের সিমকার্ড খুলে তিনি নিজের কাছে রাখেন। এতে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে তার মেয়ে। রাজাপুর থানার উপ-পরিদর্শক হালিম তালুকদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৬৩৩ ঘ.