২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষকদের একাংশের ধর্মঘট

পদোন্নতি নিয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকরা আটটি বিভাগের কার্যালয়ে তালা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি নিয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকরা আটটি বিভাগের কার্যালয়ে তালা দিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার থেকে লাগাতার ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা। ক্লাস বর্জন চলাকালে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থানও চালিয়ে যাবেন। বুধবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সভা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর সন্ধ্যায় অনুষদের আটটি বিভাগীয় প্রধানের কক্ষ এবং বিভাগীয় কার্যালয়ে তালা দেন তারা। দিনে এই অনুষদের কোনো বিভাগেই ক্লাস হয়নি। তবে অন্য অনুষদগুলিতে যথারীতি ক্লাস হয়েছে। সভায় অংশ নেওয়া কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রভাষক নিলয় চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, সিন্ডিকেট গৃহীত অস্থায়ী নীতিমালার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বুধবার ফলিত বিজ্ঞান অনুষদের আট বিভাগের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয়। গত ৩ মে জরুরি সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত মতে সামাজিক বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান, ব্যবসা প্রশাসন ও ভৌত বিজ্ঞান অনুষদের প্রভাষকরা আড়াই বছরে সহকারী অধ্যাপক হবেন। কিন্তু ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকদের ক্ষেত্রে সে সময় হবে তিন বছর, কারণ তারা øাতক ডিগ্রি অর্জনের পর প্রভাষক হিসেবে যোগ পেতে পারেন। কিন্তু অন্য অনুষদের ক্ষেত্রে শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা øাতকোত্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৪ ঘ.