২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ধর্মঘট প্রত্যাহার

পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

চাঁপাইনবাবগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার পর রাত সাড়ে ৯টায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় প্রশাসন বিষয়টি সমাধান করার আশ্বাস দেওয়ায় তারা এ ধর্মঘট প্রত্যাহার করে নেয়। শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে গত মঙ্গলবার সকাল থেকে ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘটের ডাক দেয় জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবারের রাতের সভায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ড. শাহ আলম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৩০০ ঘ.