২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় নিজের ঘরে ‘খুন’ স্কুলছাত্রী

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রীর লাশ তার শোবারঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

চুয়াডাঙ্গা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার সরোজগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রীর লাশ তার শোবারঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পরিবারের লোকজন জানালা দিয়ে ঘরে তার লাশ পড়ে থাকতে দেখে। পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত সুমাইয়া ইসলাম নাবিলা (১৪) স্থানীয় সাদেমাননেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সরোজগঞ্জ বাজারের জহুরুল ইসলাম ঝণ্টুুর মেয়ে সে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাবিলা মঙ্গলবার রাতে তার নিজের ঘরে ঘুমিয়ে ছিল। ওই ঘরে আর কেউ ছিল না। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জানালা খোলা ছিল।” তিনি জানান, নাবিলার গলায় রশির দাগ আছে। রাতে কেউ ঘরের জানালার কাছে এসে কথা বলার সময় বাইরে থেকে গলায় দড়ি পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে বলে ধারণা করছেন তিনি। তবে ওসি জানান, মেয়েটির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার সঙ্গে তেমন কারো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না।’ সকাল ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পরই হত্যার সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১১৪৬ ঘ.