২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

রাজধানীর শেরেবাংলা নগরে বাসের চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা নগরে বাসের চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে আগারগাঁও পাসপোর্ট অফিসের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম জহির শেখ (২৪) প্রাইভেটকার চালক বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সাইকেল চালিয়ে ফার্মগেট যাওয়ার সময় সেফটি পরিবহনের একটি বাস জহিরকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। বাসটি দ্রুত পালিয়ে যায় বলে তিনি জানান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই আমির শেখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের বলেন, জহির মনিপুরী পাড়ায় এক বাসায় গাড়িচালক হিসেবে কাজ করে। ওই সময় সে শ্যামলীর বাসা থেকে সাইকেল চালিয়ে মনিপুরী পাড়া যাচ্ছিলো। দুই ভাই দুই বোনের মধ্যে জহির সবার ছোট। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের মাদবপুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭১১ ঘ.