২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউটিতে চুরি, দুই নাইজেরীয় গ্রেপ্তার

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র (আইইউটি) ক্যান্টিনে চুরি করার অভিযোগে দুই নাইজেরীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

গাজীপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র (আইইউটি) ক্যান্টিনে চুরি করার অভিযোগে দুই নাইজেরীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ক্যান্টিন থেকে শুক্রবার তাদের আটক করা হয়। শনিবার গাজীপুর আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়। আটক দু’জন হলেন মুহাম্মদ মুসা (২৬) ও কামাল আহমেদ দাউদা (২৮)। তারা দু’জনই বহিরাগত বলে পুলিশ জানিয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বহিরাগত ওই দুই নাইজেরীয় শুক্রবার ভোরে ছাত্র পরিচয় দিয়ে ক্যাম্পাসে ঢোকেন। পরে ক্যান্টিনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে ১৭ হাজার ৩০০ টাকা এবং বিভিন্ন মালামাল চুরি করে পালানোর সময় তারা ধরা পড়েন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আহসান হাবিব বাদী হয়ে শুক্রবার জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গাজীপুর আদালত পরিদর্শক মো. আমির হোসেন বলেন, বিচার বিভাগীয় হাকিমের আদালতে তাদের আইনজীবী জামিন প্রার্থনা করেন। বিচারক তাসমিন জহুর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০০০ ঘ.