২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাওয়া সড়কে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-মাওয়া সড়কে বাস চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

মুন্সীগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-মাওয়া সড়কে বাস চলাচল শুরু হয়েছে। লঞ্চ ঘাট স্থানান্তর এবং সেখানে বাস রাখার জায়গা না রাখার প্রতিবাদে শনিবার সকালে থেকে এই রুটে ধর্মঘট শুরু করে বাস মালিক ও শ্রমিক সংগঠন। সকালেই নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান নতুন লঞ্চ ঘাটটি উদ্বোধন করেন। জন প্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকাল সাড়ে ৪টা থেকে বাস চলাচল শুরু হয়। মাওয়াঘাট কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাওয়ায় পদ্মা সেতুর রেস্ট হাউসে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। সকালে তিনি বলেছিলেন, “যে স্থানে লঞ্চঘাট সরিয়ে নেওয়া হচ্ছে সেখান যাত্রীদের নিরাপত্তা থাকবে না। এছাড়া ওখানে বাস রাখারও কোনো জায়গা নেই। এসব কারণে আমরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি।” লৌহজং থানার ওসি মো. আরজু মিয়া বলেন, বাস মালিক ও শ্রমিকদের দাবি অনুযায়ী নতুন লঞ্চঘাটে প্রয়োজনীয় নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাসে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১৯৩৪ ঘ.