২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ৪ মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জেরে কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 07:22 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

কিশোরগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জেরে কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কটিয়াদী থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী-পাকুন্দিয়া সড়কের ভোগপাড়া এলাকায় একটি মালবাহী টমটমের (শ্যালো ইঞ্জিনচালিত বাহন) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতরা হলেন- সজল মোদক (১৫), দিদার (২০), অমিত (১৮) এবং আরিফ (২০)। এদের মধ্যে সজল, দিদার ও অমিতের বাড়ি কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া এলাকায়। আরিফ বীর নোয়াকান্দা এলাকায় থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ওই চার যুবক মোটর সাইকেলে করে পাকুন্দিয়া থেকে কটিয়াদীতে ফিরছিলেন। পথে ভোগপাড়া এলাকায় টমটমটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। তাদের লাশ কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/০১১৫ ঘ.