ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীতে কচুরিপানার সঙ্গে ভাসমান একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে ঢাকার দোহার থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার এ কঙ্কালটিতে কোনো মাংস অবশিষ্ট নেই বলে পুলিশ জানিয়েছে।
দোহার থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কঙ্কালটি নদীতে ভাসমান কচুরিপানার সঙ্গে জড়িয়ে ছিল। এটিতে শ্যাওলা ধরে যাওয়ায় অনেকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কঙ্কালটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/২৩৩৬ ঘ.
bdnews24