২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

চট্টগ্রাম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এরা হলেন- নিকাশ বড়–য়া (৪৫), সোহেল মিয়া (২৮), মনোতোষ বড়–য়া (১৪), চুমকি বড়ুয়া (২৮), নিউটন (২০), প্রভা বড়–য়া (৪৬), শেলু বড়–য়া (৪৬), উত্তম বড়–য়া (৪৫), ছোটন বড়–য়া (৪০) ও শচীন বড়–য়া (১২)। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর তেঁতুলতলা এলাকার কাশেম জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হূমায়ূন কবির। তিনি জানান, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। মাইক্রোবাসটি রাউজানের মদনহাট থেকে মিরসরাই যাচ্ছিল জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।” ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কিউএইচ/এএইচ/১৭৫৯ ঘ.