পিরোজপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শুক্রবার বজ্রপাতে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে।
এরা হল আমাড়াগাছিয়া ইউনিয়নের সুলতান খানের ছেলে নয়ন খান (১৫) এবং একই এলাকার হারুন হাওলাদারের মেয়ে সুইটি (১২)। নয়ন শাপলেজা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
আমাড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুলতান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ক্ষেতে ডাল তোলার সময় বজ্রপাতে এ দু’জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪০ ঘ.
bdnews24