২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ২

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শুক্রবার নৌকাডুবি হয়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

কিশোরগঞ্জ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শুক্রবার নৌকাডুবি হয়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছেন। এরা হলেন আব্দুল কুদ্দুছ (৫৫) এবং অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা। করিমগঞ্জ থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া জানান, সকাল ৭টার দিকে নাগচিনি নদীর চামড়া বন্দরে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেলে এ দুজন নিখোঁজ হন। নৌকায় প্রায় ২০ যাত্রীর মধ্যে বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭১৬ ঘ.