২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় ট্রলারডুবি, কলেজ ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের পাগলায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

নারায়ণগঞ্জ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের পাগলায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় একটি লঞ্চের সৃষ্ট ঢেউয়ে ট্রলারটি ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে। নিহত সজীব দাস পোদ্দার (২২) পাগলার নন্দলালপুরের বাসিন্দা। তার বাবা সুকুমার দাস পোদ্দার পাগলা জেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিখোঁজের নামও সজীব (২৩)। তিনি একই এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬টার দিকে কলেজ ছাত্র সজীবসহ তার ৭-৮ বন্ধু পাগলা খেয়াঘাট থেকে একটি ছোট্ট ট্রলারে করে বুড়িগঙ্গায় নৌ ভ্রমণে বের হন। পানগাঁও এলাকায় মাঝ নদীতে লঞ্চের ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠলেও দুজন ডুবে যায়। একঘণ্টা পর ঢাকার সদরঘাট থেকে দমকল বাহিনীর ডুবুরি দল ও পাগলার কোস্টগার্ড সদস্যরা সজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমকল বাহিনী নিখোঁজের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০৩ ঘ.