২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরের জায়গায় বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মন্দিরের জায়গায় ‘অবৈধভাবে’ বাড়ি নির্মাণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে সার্বজনীন পূজা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 07:21 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চাঁপাইনবাবগঞ্জ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্দিরের জায়গায় ‘অবৈধভাবে’ বাড়ি নির্মাণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে সার্বজনীন পূজা কমিটি। শুক্রবার সকালে শহরের পাঠান পাড়ায় সমাবেশ শেষে এই কমিটি একটি বিক্ষোভ মিছিল বের করে এবং পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করে। সমাবেশে বক্তারা বলেন, পাঠান পাড়ার রাধা গোবিন্দ মনষা মন্দিরের জায়গা দখল করে জনৈক ভরত ঠাকুর পাকা বাড়ি নির্মাণ করছে। মন্দিরের জায়গায় বাড়ি নির্মাণ বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান তারা। তবে ভরত ঠাকুর অভিযোগ অস্বীকার করে বলেন, “নিজের ব্যবহারের জন্য নয়, মন্দিরের সেবায়েতের থাকার জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৩১১ ঘ.