২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দামুড়হুদায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

চুয়াডাঙ্গা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পীরপুরকুল্লা মাঠে এ ঘটনায় মৃত আসলাম (১৫) ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে। দামুড়হুদা থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা বলেন, মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় আসলাম বজ্রপাতে আহত হয়। স্থানীয় ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.