২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ উদ্ধার

পাবনার ফরিদপুর উপজেলার এক ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

পাবনা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলার এক ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে চাটমোহর উপজেলার চাপরার বিলে আবু হানিফের (৩২) গলিত লাশ পাওয়া যায়। হানিফ ফরিদপুর উপজেলার হাদল গ্রামের প্রয়াত সেকেন্দার আলীর ছেলে। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) জেলা পর্যায়ের শীর্ষ নেতা ছিলেন বলে পুলিশ জানিয়েছে। চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসআই আবুল কালাম বলেন, “হানিফের পরনে চেক লুঙ্গি ও আকাশি রঙের চেক শার্ট ছিল।” নিজ দল অথবা প্রতিপক্ষের হাতে ৩/৪ দিন আগে হানিফ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফরিদপুর থানার ওসি আব্দুল হামিদ বলেন, হানিফ পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) জেলা পর্যায়ের শীর্ষ নেতা ছিলেন। ওসি আরো বলেন, তিনি ফরিদপুর থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীও ছিলেন। তার বিরুদ্ধে এ থানায় চারটি হত্যা ও একটি পুলিশ নির্যাতনের মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৫৮ ঘ.