২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিমপুরে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

রাজধানীর আজিমপুর কবরস্থানের সামনে ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 05:03 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুর কবরস্থানের সামনে ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত কালা মিয়া (৩০) ঢাকা সিটি কর্পোরেশনের একজন ঝাড়–দার। লালবাগ থানার ওসি আজিজুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি কালা মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকচালককে আটক করেছে জানান তিনি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১১০০ ঘ.