২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৮ শ্রমজীবীকে সিসিসি’র সংবর্ধনা

মে দিবসে ৩০টি পেশার ৬৮ জন শ্রমজীবী মানুষকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

চট্টগ্রাম, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মে দিবসে ৩০টি পেশার ৬৮ জন শ্রমজীবী মানুষকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। মঙ্গলবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের প্রত্যেকের হাতে একটি ক্রেস্টসহ সম্মানসূচক পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম। নগরীর বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন চার জন পরিচ্ছন্নতাকর্মী, চার জন শিপব্রেকিং শ্রমিক, দুজন করে বন্দর শ্রমিক, রেল শ্রমিক, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, পাইপমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিদ্যুৎমিস্ত্রি, ট্রাকচালক, বাসচালক, প্রাইভেট কারচালক, ট্যাক্সিচালক, স্বাস্থ্যকর্মী, প্রতিবন্ধীসেবক, গার্মেন্টস শ্রমিক, টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রির হেলপার। আরো পুরস্কার দেওয়া হয় একজন করে ভ্যানচালক, রিকশাচালক, ডেকোরেশন শ্রমিক, ঠেলাগাড়িচালক, কারখানা শ্রমিক, হোটেল শ্রমিক, জুটমিল শ্রমিক, টেক্সটাইল মিল শ্রমিক, রি-রোলিং মিল শ্রমিক, লবণ শ্রমিক, ঘাট শ্রমিক ও ১৪ জন শ্রমিক নেতাকে। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেরও এ রীতি অনুসরণ করা উচিত। এতে শ্রমিক-কর্মচারী ও কর্র্তৃপক্ষের মধ্যে সৌহার্দ্য ও স¤প্রীতির পরিবেশ সৃষ্টি হবে এবং জাতীয় উন্নতি ও অগ্রগতির শুভযাত্রা সম্পন্ন হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশন সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর মোহাম্মদ হাসান মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ সামসুদ্দোহা। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত বলেন, “একজন শ্রমিক যদি তার শ্রমের উপযুক্ত মূল্য পায়, তাহলে সে আরো বেশি শ্রম দিতে দ্বিধা করে না। কিন্তু আমাদের দেশের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য পায় না।” অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শফর আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগের সভাপতি দোস্ত মোহাম্মদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৭৩৪ ঘ.