ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া ও কর কর্মকর্তা মানজু মান আরা বেগম ত্রয়োদশ বিসিএস ফোরামের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে শনিবার বিসিএস ত্রয়োদশ ব্যাচের ১৮ বছর পূর্তি উদযাপন এবং ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভায় ২০১২-২০১৪ মেয়াদে এ কমিটি ঘোষণা করা হয়।
ফোরাম সভাপতি জিএম ফারুক ওই সভায় সভাপতিত্ব করেন।
কমিটিতে আনোয়ার করীম (স্বাস্থ্য), সহিদুল ইসলাম (কাস্টমস) ও এমএম ফজলুল হক আরিফকে (কর) সহ-সভাপতি, শামীম আলম (কৃষি), খালেক মল্লিক (ইকনোমিক), এস এম আলম (প্রশাসন) ও মনিলাল আইচ লিটুকে (স্বাস্থ্য) সাংগঠনিক সম্পাদক, ওসমান ভূঁইয়াকে (শিক্ষা) কোষাধ্যক্ষ, আবু সাঈদ জোয়ারদারকে (টেলিকম) দপ্তর সম্পাদক, রেজাউল করিমকে (শিক্ষা) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, শাহেনুর মিয়াকে (তথ্য সাধারণ) প্রকাশনা সম্পাদক এবং এমএ ওয়াহাবকে (টেলিকম) সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটিতে ২৮ জন কর্মকর্তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/২২০২ ঘ.
bdnews24