চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় বৃহস্পতিবার এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তাহেরপুর এলাকায় এ হামলায় নিহত মাইনুল ইসলাম (৪৫) গোমস্তাপুর উপজেলার বালু গ্রামের রিয়াজ মোড়লের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্তুজা বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ংার সময় তার উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলে খুন করে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নিয়ে যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, জানান ওসি গোলাম মোর্তুজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০২৯ ঘ.
bdnews24