২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ দূষণ, জরিমানা ২৫ লাখ টাকা

তুরাগ নদী দূষণের দায়ে সাভারের বার্ডস অ্যান্ড জেড লিমিেিটড নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 06:16 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

সাভার, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদী দূষণের দায়ে সাভারের বার্ডস অ্যান্ড জেড লিমিেিটড নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বুধবার এক অভিযান শেষে এ দণ্ড দেন বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া কারখানাটির পরিবেশ ছাড়পত্র বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কারখানার বর্জ্য পাশের তুরাগ নদীর পানিতে মিশে যাওয়ায় পানিতে দ্রবীভূত অক্সিজেনের মান শূন্য পাওয়া যায় যা আদর্শ মাত্রা বহির্ভূত। এর আগে ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছয় বার এ কারখানায় দূষণ ধরা পড়ে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/ডিডি/০০১২ ঘ.