ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা হরতালের তৃতীয় দিনে মিছিল করাকে কেন্দ্র করে হাইকোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনে থেকে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তি হয়।
মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সাবেক মন্ত্রী মীর নাসির উদ্দিন, আইনজীবী নিতাই রায় চৌধুরী ও আমিনুল ইসলামসহ শতাধিক আইনজীবী রয়েছেন।
পুলিশি বাধার পর হাইকোর্টের প্রধান ফটকের সামনে সমাবেশ করছেন তারা।
বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত রোববার থেকে সারা দেশে এই হরতাল চালিয়ে আসছে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসআই/আরএ/১১৫২ ঘ.
bdnews24