২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা অয়েলের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

তেল বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে পদ্মা অয়েলের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে পদ্মা অয়েলের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক-১ এর উপ-সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর সোমবার দুপুরে পতেঙ্গা থানায় মামলাটি করেন। এ মামলার আসামিরা হলেন-পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) আখতার উদ দোজা, সহকারী মহাব্যবস্থাপক আবুল বাশার এবং সাবেক ব্যবস্থাপক জাভেদ মো. নুরুদ্দিন। দুদক কর্মকর্তা হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতেঙ্গায় পদ্মা অয়েলের ডিপো থেকে এক কোটি ছয় লাখ ৩৪ হাজার ৮০৫ টাকার তেল বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছে। দুদকের প্রাথমিক তদন্তে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পতেঙ্গা থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪০৯, ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধে আইনের ৫ (২) ধারায় এ মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/জেকে/১৫৪৫ ঘ.