২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ বেতারের মহাপরিচালককে প্রত্যাহার

বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম শামীম চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম শামীম চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ পরিবর্তন করা হয়। এছাড়া তথ্য ক্যাডারের প্রাক্তন প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরীকে পরবর্তী পদায়নের জন্য তার চাকরি তথ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যুগ্ম-প্রধান অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়–য়াকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৪১ ঘ.