২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলর বাশারের ছেলেও গ্রেপ্তার

হরতালে আগের দিন ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশারকে গ্রেপ্তারের পর সোমবার গ্রেপ্তার হয়েছেন তার ছেলেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 09:57 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে আগের দিন ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশারকে গ্রেপ্তারের পর সোমবার গ্রেপ্তার হয়েছেন তার ছেলেও। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাশারের ছেলেসহ চার জনকে দুপুরে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহে ঢাকার আদালতপাড়া থেকে তাদের আটক করা হয়েছে। তবে বাশারের ভাগ্নে মৃণাল দাবি করেছেন, বাশারের ছেলে রিঙ্কুসহ চার জনকে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ আটক করে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবাকে দেখতে রিঙ্কু থানায় গিয়েছিল। তখন রিঙ্কু ও তার সঙ্গীদের আটক করা হয়।” মৃণালের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওয়ারী থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানা নয়, সিএমএম কোর্টের সামনে থেকেই তাদের আটক করা হয়েছে।” আটক অন্য তিন জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রোববার ওয়ারীর টিপু সুলতান সড়কে হরতালের মিছিল থেকে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআই/এমআই/১৫৪৫ ঘ.