চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজানে সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাউজানের চাড়া বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহতের নাম বাবু পালিত (৩৫) । তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রাউজান থানার ওসি মো. নুরুল আমিন জানান, রাঙামাটি থেকে সেনা সদস্যদের নিয়ে আসা ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাউজানগামী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/আরএ/১৩১১ ঘ.
bdnews24