ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থকদের দেওয়া আগুনে বাস চালকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৭১ জনকে আসামি করেছে পুলিশ।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে শনিবার রাতে মামলাটি করেছেন।
মামলায় ৩১ জনের নামোল্লেখ করে এবং ৪০ জনকে অজ্ঞাতপরিচয় হিসেবে আসামি করা হয়েছে।
নামোল্লেখ করা আসামিদের পরিচয় জানতে চাইলে এসআই আবু সাইদ জানান, এরা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বিএনপির ডাকা রোববারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন রাজধানীতে ৮টি বাসে আগুন দেওয়া হয়। খিলগাঁও খিদমাহ হাসপাতালে সামনে ঈগল পরিবহরেন একটি বাসে আগুনে দগ্ধ হয়ে মারা যান চালক বদর আলী।
ঘটনার পর পরই নুর মোহাম্মদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০২৭ ঘ.
bdnews24