কুষ্টিয়া, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালীতে এক মহিলার মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
জোতমোড়া গ্রামের একটি কবরস্থানে শনিবার সকালে ওই লাশ পাওয়া যায়। আনুমানিক ৪০ বছর বয়সী এই নারীর পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, সকালে স্থানীয়রা কবরস্থানে গাছ কাটতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যা করে লাশটি কবরস্থানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24