২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লায়নদের সেবা চালিয়ে যাওয়ার আহ্বান আইনমন্ত্রীর

আগামীতেও আর্ত মানবতার সেবায় অবদান রাখার জন্য লায়ন্স ক্লাবের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতেও আর্ত মানবতার সেবায় অবদান রাখার জন্য লায়ন্স ক্লাবের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ক্লাবের অন্তর্জাতিক জেলা ৩১৫এ১ এর সপ্তদশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি দারিদ্র বিমোচন, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও বিভিন্ন দুর্যোগে ক্লাবের সদস্যদের সেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। “লায়ন্স ক্লাবের অতীতের সেবামূলক কাজ পরিচালনা করার জন্য দেশের মানুষ তাদের স্মরণ রাখবে। ভবিষ্যতেও আর্ত মানবতার সেবায় ক্লাবের সদস্যরা ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি”, বলেন মন্ত্রী। অনুষ্ঠানে উদ্বেধনী নৃত্য পরিবেশন করে গুনগুন সাংস্কৃতিক কেন্দ্র। দেশের বিভিন্ন অঞ্চলের ১০৯টি লায়ন্স ক্লাবের প্রতিনিধিরা অনুষ্ঠানে নিজেদের পতাকা তুলে ধরেন। ক্লাবের জেলা গভর্নর মির্জা খোরশেদ আলম, সংগঠনের কেবিনেট সেক্রেটারি আকরাম উজ জামান, সম্মেলন সভাপতি কানু বিশ্বাস দুলালসহ দেশের বিভিন্ন অঞ্চলের লায়ন্স ক্লাব প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেন। আয়োজকরা জানান, দেশে বিভিন্ন অঞ্চলে প্রায় ১১ হাজার সদস্যের মাধ্যমে লায়ন্স ক্লাব পরিচালিত হচ্ছে। আর বিশ্বে ক্লাবের কার্যক্রম বি¯তৃত প্রায় ২ শতাধিক দেশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এনএ/জেকে/১৩৫৫ ঘ.