নরসিংদী, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতের আ. কাদিরের (৪৫) বাড়ি রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
রায়পুরা থানার ওসি আ. বাতেন জানান, আবুল কাশেম ওরফে কাশুর (৫০) সঙ্গে দীর্ঘ দিন থেকে তার ছোট ভাই কাদিরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এর জের ধরে বুধবার রাতে দু’ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ভাই কাশু একটি ধারালো দা দিয়ে ছোট ভাই কাদিরকে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ নিহত কাদিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা একটি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১৫৭ ঘ.
bdnews24