২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে পাল্টাপাল্টি হামলা, আহত ১০

মোবাইল ফোন সেটে গান শোনা নিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

শরীয়তপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন সেটে গান শোনা নিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় শতাধিক ঘরবাড়ি ভাংচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাজনগর ইউনিয়নের জমির উদ্দিন মাদবর কান্দি গ্রামে এ ঘটনায় আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মো. আবুল খায়ের ফকির বলেন, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন শতাধিক লোককে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালাতে দেখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সোহেল মাদবর ও সেন্টু মাদবর জানান, সোমবার সন্ধ্যায় গ্রামের আয়নাল হক, রাসেল, দিদার ও নুরুল হক মোবাইল ফোন সেটে গান শুনতে শুনতে গ্রামের পথ ধরে যাওয়ার সময় লাল মিয়া মাদবর বাধা দেন। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় লাল মিয়া মাদবরের সমর্থক নাছির ও ইয়াছিনকে মারধর করে কাসেম মোড়লের লোকজন। পরে রাতে দু’পক্ষের লোকজন শতাধিক ঘরবাড়ি ভাংচুর করে। এ সময় অন্তত ২০টি বোমা বিস্ফোরণ করা হয়। বোমার আঘাতে নাজির হোসেন মাদবর, দিদার হোসেন মাঝি, সোলায়মান, ফরিদা আক্তার ও কাঞ্চন মালাসহ অন্তত ১০ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮৫৬ ঘ.