২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েট খুলছে রোববার

১৫ দিন বন্ধ থাকার পর রোববার খুলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 10:33 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ দিন বন্ধ থাকার পর রোববার খুলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসহ সব কার্যক্রম চালু হবে। শনিবার সকাল ৯টার দিকে সব আবাসিক হল খুলে দেওয়া হয়। গত ১৬ মার্চ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আব্দুল আজিজ খান সজিব প্রতিপক্ষের আঘাতে নিহত হন। এ ঘটনায় ২৯ মার্চ পর্যন্ত রুয়েটে ছুটি ঘোষণা করে প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/প্রদিনিধি/এমএইচপি/আরএ/১৬৩১ ঘ.